ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২/৫/২০২৪, ১২:৫৩:১৮ AM

সিঙ্গাপুরগামী চলন্ত বিমানে তীব্র ঝাঁকুনিতে এক যাত্রী নিহত, আহত অন্তত ৩০ যাত্রী

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে (টার্বুলেন্স) এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী। খবর বিবিসি’র।পরে বোয়িং ৭৭৭-৩০০ইআর ফ্লাইটটি ব্যংককে স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) বিকাল পৌনে ৪টার দিকে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল। এর আগে এসকিউ-৩২১ উড়োজাহাজটি সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করে নিহত ব্যক্তির প্রতিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।বলা হয়েছে, আহত যাত্রীদের চিকিৎসা প্রদানে তারা থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে। এছাড়াও যাত্রীদের বাড়তি সহযোগিতা দিতে তাদের একটি দল ব্যাংককে রওয়ানা হয়েছে।

বিবিসি জানায়, টার্বুলেন্সের শিকার উড়োজাহাজটির যাত্রীদের সহযোগিতা দিতে ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধার দল প্রেরণ করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী চি হং তাত বলেছেন, তার সরকার দুর্ঘটনার শিকার যাত্রী এবং তাদের পরিবারকে সব ধরণের সহযোগিতা প্রদান করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ-৩২১ এর ভেতর যে ঘটনা ঘটেছে সেটা শোনার পর আমি গভীরভাবে শোকাহত হয়েছি। উড়োজাহাজটির ভেতর প্রকৃতপক্ষে কি হয়েছিল তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন।